পিরোজপুরে ভোক্তা অধিকারের অভিযান: অধিক মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রিতে জরিমানা

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (০৫ এপ্রিল ২০২৬) পিরোজপুর সদর উপজেলার কৃষ্ণচূড়া মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘ঐশানী এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত মনিটরিং ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সচেতন মহল মনে করছেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here