জলঢাকায় আগাম আমের মুকুলে ভরে উঠেছে বাগান

অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলনের প্রত্যাশা

0
120
জলঢাকায় আগাম আমের মুকুলে ভরে উঠেছে বাগান / ছবি - এই বাংলা

উত্তরের জনপদ জলঢাকা উপজেলা-তে আগাম আমের মুকুলে ছেয়ে গেছে প্রায় সব বাগান ও বাড়ির আঙিনা। হালকা শীতল বাতাসে মুকুলের মিষ্টি গন্ধে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। মৌসুমের শুরুতেই আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমের বাম্পার ফলনের আশা করছেন বাগানমালিকরা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, বড় গাছের তুলনায় ছোট ও মাঝারি আকারের আমগাছে তুলনামূলকভাবে বেশি মুকুল এসেছে। মুকুলে ভরা গাছ দেখে বাগানমালিকদের চোখেমুখে আনন্দের ছাপ স্পষ্ট।

নীলফামারী জেলা-র এই উপজেলার বাগানগুলোতে গৌড়মতি, হাড়িভাঙ্গা, মিশরি দানা, আম্রপালি, অ্যাংগো ব্যানেনা, খিরসাপাত, গোপালভোগ, ফজলি ও বারিসহ বিভিন্ন উন্নত জাতের আম চাষ হচ্ছে।

উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে দেখা যায়, অধিকাংশ আমগাছই এখন মুকুলে ঢাকা।
মীরগঞ্জ ইউনিয়ন-এর সরকারপাড়া গ্রামের বাগানমালিক সাগর মিয়া ও সোহেল মিয়া জানান, প্রায় এক মাস আগে থেকেই তাঁদের বাগানের গাছে মুকুল আসা শুরু হয়েছে। বর্তমানে তাঁরা নিয়মিত পরিচর্যা ও নজরদারি করছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অন্যদিকে খুটামারা ইউনিয়ন-এর একটি আমবাগানের মালিক আবু রেজা প্রামাণিক বলেন, তাঁর বাগানে প্রায় তিন হাজার আমগাছ রয়েছে। মুকুল আসার পর থেকেই গাছের প্রাথমিক পরিচর্যা শুরু করেছেন তিনি। উপজেলা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী রোগবালাই ও পোকামাকড় দমনে নিয়মিত ওষুধ ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে।

এ বিষয়ে আতিক আহমেদ, জলঢাকা উপজেলা কৃষি কর্মকর্তা, বলেন, কৃষি বিভাগ থেকে বাগানমালিকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, “এখন পর্যন্ত আবহাওয়া আমের মুকুলের জন্য বেশ অনুকূল রয়েছে। নিয়মিত পরিচর্যা বজায় থাকলে এবং আবহাওয়া সহায়ক থাকলে বিগত বছরের তুলনায় এবার আমের ভালো ফলন হবে বলে আমরা আশা করছি।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here