আমিন আমিন ধ্বনিতে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হল দুইদিন ব্যাপী ফান্দাউকের সভা

0
114
ফান্দাউক দরবার শরীফের দুই দিনব্যাপী ইছালে ছওয়াব মাহফিল শেষ, আখেরী মোনাজাতে লাখো মানুষের অংশগ্রহণ / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফ–এর পীরে কামেলে মোকাম্মল হযরত শাহসূফী সৈয়দ আবদুস ছাত্তার নকশে বন্দী (রঃ) ও পীরে কামেলে মোকাম্মেল হযরত শাহসূফী সৈয়দ নাছিরুল হক (মাসুম) নকশে বন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রঃ)–এর বার্ষিক ইছালে ছওয়াব উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী মাহফিল লাখো মানুষের কান্নাজড়িত আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ ফজর নামাজের পর আখেরী মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের গদ্দীনিশীন মাওলানা সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল হোসাইন। প্রায় ৪৫ মিনিটব্যাপী মোনাজাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, ঈমান-আকিদা সংরক্ষণ, ইসলাম রক্ষা এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর পবিত্র ফাতেহা শরীফ পাঠের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরবার শরীফের গদ্দীনিশীন মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমদ মামুন আল-হোসাইনী।

দুই দিনব্যাপী মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পীরজাদা মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইনী, পীরজাদা মাওলানা সৈয়দ আবুবক্কর সিদ্দিকী আল-হোসাইনী ও পীরজাদা মাওলানা সৈয়দ বাকের মোস্তুফা আল-হোসাইনী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মাওলানা সৈয়দ আশরাফ শামীম আল-হোসাইনীর সঞ্চালনায় মাহফিলে কুরআন ও হাদিসের আলোকে শান্তির ধর্ম ইসলাম, মানবকল্যাণ ও সঠিক জীবনব্যবস্থা নিয়ে আলোচনা করেন দেশের বিভিন্ন প্রখ্যাত আলেম-ওলামা ও মাশায়েখগণ।

মাহফিল উপলক্ষে প্রায় ১৫ দিন আগে থেকেই বিশাল প্যান্ডেল ও সামিয়ানা টানানো হয়। ভক্তদের বসার জন্য বন (খড়) বিছানো হয় এবং প্রাথমিক চিকিৎসাসহ প্রয়োজনীয় সুবিধা রাখা হয়। ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ভৈরব, আশুগঞ্জ, নাসিরনগরসহ বিভিন্ন এলাকা থেকে লাখো মানুষের সমাগম ঘটে। প্রায় ৭ হাজার লোকের একসঙ্গে বসে খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করা হয়।

দূর-দূরান্ত থেকে আগত আশেকানদের থাকার বিশেষ ব্যবস্থাও করা হয়। বিশাল আয়োজনের অধিকাংশই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সম্পন্ন হয়। মাহফিলকে কেন্দ্র করে এলাকায় অস্থায়ীভাবে কয়েকশ দোকানপাট গড়ে ওঠে এবং উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উল্লেখ্য, মাহফিলের অংশ হিসেবে দরবার শরীফের আওতায় পরিচালিত ফান্দাউক মদিনাতুল উলুম মাদ্রাসার পাঁচজন হাফেজ শিক্ষার্থীকে পাগড়ি প্রদান করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here