পটিয়ায় নবনির্বাচিত এমপি এনামুল হক এনামকে সংবর্ধনা

0
189
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম / ছবি - এই বাংলা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার রাতে পটিয়া জেনারেল হাসপাতালের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে নবনির্বাচিত এমপি এনামুল হক এনাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থা ছিল পটিয়ার মানুষের প্রতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটিয়ার জনগণ ধানের শীষ প্রতীকে বিপুল ভোট দিয়ে তাকে বিজয়ী করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, পটিয়ার উন্নয়নের স্বার্থে সবার সহযোগিতা প্রয়োজন। দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করতে চান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম, বিএনপি নেতা মোজাম্মেল হক, বদরুল খায়ের চৌধুরী, গাজী আবু তাহের, হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামসহ পটিয়া জেনারেল হাসপাতালের চেয়ারম্যান এ কে এম মহিউদ্দিন মানিক, ভাইস-চেয়ারম্যান হুমায়ুন রশিদ, ব্যবস্থাপনা পরিচালক বাহাদুর খাদেমী এবং বিভিন্ন চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here