কাঁঠালিয়ায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা আটক

0
114
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নে মাদকাসক্ত ছেলে মেহেদী হাসান শুভ খান / ছবি - সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নে মেহেদী হাসান শুভ খান (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বাবার বিরুদ্ধে। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার ৩ নম্বর আমুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত শুভ মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই নেশার টাকার জন্য তাঁর বাবা মো. বারেক খানের ওপর চাপ সৃষ্টি করতেন। শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল কেনার জন্য বাবার কাছে তিন লাখ টাকা দাবি করেন তিনি। এ নিয়ে পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্রের দাবি, পরে শুভ বাজার থেকে একটি ধারালো দা এনে বাবাকে হত্যার হুমকি দেন। রাতে ঘুমন্ত অবস্থায় ক্ষোভের বশে বাবা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ ওঠে।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায় এবং অভিযুক্ত বারেক খানকে ঘটনাস্থল থেকে আটক করে।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু নাছের রায়হান জানান, ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here