“এমপি নয়, টাঙ্গাইল-৬ আসনে জনগণের সেবক হতে চাই”: রবিউল আওয়াল লাভলু

0
119
টাঙ্গাইল-৬ আসনে নির্বাচিত রবিউল আওয়াল লাভলু / ছবি - এই বাংলা

নাগরপুর (টাঙ্গাইল), প্রতিনিধি :

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মোঃ রবিউল আওয়াল লাভলু। তিনি বলেছেন, “আমি এমপি হিসেবে নয়, সর্বস্তরের জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।”

রোববার সকালে নিজ বাসভবনে নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নবনির্বাচিত এই সংসদ সদস্য নাগরপুর-দেলদুয়ারের জনগণের উদ্দেশ্যে বলেন, “যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি—সবার প্রতি ব্যক্তিগত ও দলীয় পক্ষ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।”

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে দল দীর্ঘ ১৮ বছর নাগরপুর-দেলদুয়ারে ঐক্যবদ্ধ ছিল। ১২ তারিখের নির্বাচনের সাফল্য সাধারণ মানুষ, তৃণমূল নেতাকর্মী ও দলীয় নেতৃত্বের সম্মিলিত প্রচেষ্টার ফল।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাই শিষ্টাচার ও সহনশীল আচরণের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, হোসেন আলী মনসুর, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান এবং ছাত্রদলের আহ্বায়ক মীর মাহবুব রাসেল প্রমুখ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here