কেরাণীগঞ্জে গৃহবধূ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

0
122
কেরাণীগঞ্জে গৃহবধূ হত্যা মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার / ছবি - এই বাংলা

নিজস্ব প্রতিনিধি :

 

কেরাণীগঞ্জের খেজুরবাগ এলাকায় গৃহবধূ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. সবুজ খলিফা (৩৬)কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগরের ডবলমুড়িং থানার পশ্চিম মাদারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০–এর একটি দল র‌্যাব-৭–এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত ফারজানা আক্তার (২৪) চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে ঝালকাঠি থেকে ঢাকার কেরাণীগঞ্জে শ্বশুরবাড়ির ভাড়া বাসায় আসেন। গত ১৮ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিট থেকে ৮টা ২০ মিনিটের মধ্যে বাসায় অন্য কেউ না থাকার সুযোগে তাঁর ভাসুর সবুজ খলিফা শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ ঘটনায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার নম্বর ৩৬; তারিখ ১৯ জানুয়ারি ২০২৬; ধারা ৩০২/৩৪, দণ্ডবিধি।

মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য র‌্যাব-১০–এর কাছে সহায়তা চান। পরে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধানের ভিত্তিতে চট্টগ্রামে অভিযান চালিয়ে সবুজ খলিফাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here