পিরোজপুরে বিএনপি নেত্রী এলিজা জামানের বিরুদ্ধে কদমতলায় ঝাড়ু মিছিল ও মানববন্ধন

সংরক্ষিত আসনের লোভে 'গোপন আঁতাত'

0
136
পিরোজপুরে বিএনপি নেত্রী এলিজা জামানের বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

 

সংরক্ষিত নারী আসনের লোভে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীকে সহায়তা করার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে পিরোজপুর।

শিকদার মল্লিক ইউনিয়নের পর এবার সদর উপজেলার কদমতলা ইউনিয়নবাসী এলিজা জামানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে।

আজ (রোববার) বিকেলে কদমতলা ইউনিয়নে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। বিক্ষুব্ধ জনতা এলিজা জামানের বহিষ্কার দাবি করে বিভিন্ন স্লোগান দেন এবং ঝাড়ু প্রদর্শন করেন।

প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কদমতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন শেখ। তিনি তার বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এলিজা জামান দলের কেন্দ্রীয় পদ ব্যবহার করে মীরজাফরি করেছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি সংরক্ষিত নারী আসনের লোভে ধানের শীষের প্রার্থীর বিজয় ঠেকাতে জামায়াতের প্রার্থীর সাথে গোপন আঁতাত করেছেন। যারা দলের খেয়ে দলের পিঠে ছুরি মারে, তাদের কদমতলার মাটিতে ঠাঁই হবে না। আমরা অবিলম্বে এই বেইমান নেত্রীর বহিষ্কার চাই।

উক্ত প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন কদমতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান হাদি, শাহ কদমতলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে একটি বিশাল ঝাড়ু মিছিল এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এলিজা জামানের মতো সুযোগসন্ধানীদের বিরুদ্ধে তৃণমূল কর্মীরা আজ ঐক্যবদ্ধ। অবিলম্বে তাকে দল থেকে বহিষ্কার না করা পর্যন্ত এই আন্দোলন চলবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here