নাটোর প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গা থানার সামনে একটি কার্ভাড ভ্যানের চাপায় মো. আইয়ুব আলী (৪৬) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী নলডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত দুখাই আলীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।
থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বগুড়া থেকে মালামাল বহন করে আসা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কার্ভাড ভ্যান নলডাঙ্গা থানার সামনে পৌঁছালে সেখানে অবস্থানরত ভ্যানচালক আইয়ুব আলীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দুর্ঘটনার পর পুলিশ কার্ভাড ভ্যানটি জব্দ করে। এ সময় ভ্যানটির চালক শ্রী সঞ্জীব চন্দ্র দাস (৩৫) এবং ম্যানেজার মো. তৌহিদ মন্ডল (২০) কে আটক করা হয়। তাদের দুজনেরই বাড়ি বগুড়া জেলায় বলে পুলিশ নিশ্চিত করেছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এই বাংলা/এমএস
টপিক

