ঝালকাঠির দুই আসনে চার প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, বদলাতে পারে নির্বাচনী সমীকরণ

0
129
ঝালকাঠির দুই আসনে ডা. ইরান ও ডা.মাহমুদা মিতুসহ ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনে চারজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ডা. মাহমুদা মিতু, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অন্যদিকে ঝালকাঠি-২ আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী শেখ জামাল তাঁর প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রার্থীদের সরে দাঁড়ানোর ফলে দুই আসনেই নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। এতে ভোটের মাঠে নতুন হিসাব-নিকাশ তৈরি হবে এবং অবশিষ্ট প্রার্থীদের অবস্থান আরও স্পষ্ট হয়ে উঠবে। মনোনয়ন প্রত্যাহারের এই ঘটনাকে কেন্দ্র করে ঝালকাঠির রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও কৌতূহল বেড়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here