জননেতা মাদার বখশের ৫৯তম মৃত্যুবার্ষিকী পালিত

0
143
রাজশাহীতে মাদার বখশের ৫৯তম মৃত্যুবার্ষিকী পালিত / ছবি - এই বাংলা

রাজশাহী প্রতিনিধি :

অবিভক্ত প্রাদেশিক আইন পরিষদ সদস্য, মহান ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী জননেতা মাদার বখশের ৫৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি ও মাদার বখশের নাতি সাইদুর রহমান। সভা পরিচালনা করেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য, সাবেক সাধারণ সম্পাদক ও স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান। আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ আবুল কালাম আজাদ, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সমাজ গবেষক কাজী রকিব উদ্দীন, স্মৃতি পরিষদের উপদেষ্টা মাসুদ রানা সরকার, সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক সিনিয়র সাংবাদিক ওয়ালিউর রহমান বাবু, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোজাম্মেল ইসলাম বাবু, প্রচার সম্পাদক সুরজ আলী, নাজমুল ইসলাম, ইউসুফ আলী ও মানবাধিকার কর্মী আইয়ুব আলী তালুকদার প্রমুখ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তারা বলেন, রাজনীতি আজ আদর্শচ্যুত হয়ে ব্যবসায়িক রূপ নিয়েছে। লুটপাট ও দুর্নীতির কারণে রাজনীতিবিদরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তারা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্নীতিবাজ ও লুটেরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মাদার বখশের মতো সৎ ও আদর্শবান নেতাদের অনুসরণ করে রাজনীতিকে দুর্নীতিমুক্ত করার দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, মাদার বখশ ১৯০৭ সালের ১৪ ফেব্রুয়ারি নাটোরের সিংড়া উপজেলার স্থাপনদিঘিতে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন এবং উত্তরাঞ্চলে শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রাখেন। ভাষা আন্দোলনে তার সাহসী ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। তিনি ১৯৬৭ সালের ২০ জানুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এবং রাজশাহীর কাদিরগঞ্জ গোরস্থানে তাকে সমাহিত করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here