চাটখিলে পিকআপ ভ্যানের চাপায় নারী নিহত, চালক আটক

0
164
নোয়াখালীতে পিকআপ ভ্যান চাপায় নারীর মৃত্যু / ছবি - এই বাংলা

নোয়াখালী প্রতিনিধি :

 

নোয়াখালীর চাটখিলে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের চাপায় আলেয়া বেগম শিল্পী (৪৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

নিহত আলেয়া বেগম শিল্পী উপজেলার নোয়াখলা ইউনিয়নের শানুখালী গ্রামের বকশি বাড়ির মৃত মো. শাহজাহানের স্ত্রী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার খিলপাড়া দক্ষিণ বাজারের আনিস টাওয়ারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আটক পিকআপ ভ্যানের চালক মো. লিমন (২০) উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিরিহাটি বদি বাড়ির জামাল হোসেনের ছেলে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিল্পী বাজার করার জন্য খিলপাড়া বাজারে যান। বাজার শেষে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা পিকআপ ভ্যানসহ চালককে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যানটি জব্দ করে এবং চালককে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here