স্টাফ রিপোর্টার :
বগুড়ার শিবগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা মঙ্গলবার সকাল ১১টায় পুন্ড্রনগর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় অংশ নেন সেনাবাহিনীর অপারেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাতিন, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মাদ ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম, পাশাপাশি সাবেক সংসদ সদস্য মাওলানা শাহাদাতুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, স্বতন্ত্র এমপি প্রার্থী রেজাউল করিম তালু, এমপি প্রার্থী সেলিম, ইসলামী আন্দোলন শিবগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আলতাফ আলী এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
সভায় আলোচ্য বিষয় ছিল উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ, আসন্ন বিভিন্ন কর্মসূচিতে নিরাপত্তা জোরদার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়ক পরিকল্পনা।
এই বাংলা/এমএস
টপিক

