নীলফামারীতে চেয়ারম্যানসহ ৯ জন ইউপি সদস্য বিএনপিতে যোগদান

0
195
নীলফামারীতে চেয়ারম্যান সহ ৯জন ইউপি সদস্যদের বিএনপিতে যোগদান / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :


শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৯ জন ইউপি সদস্য বিএনপিতে যোগদান করেছেন। এদের মধ্যে তিনজন নারী ইউপি সদস্যও রয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। অনুষ্ঠানে নীলফামারী-২ (সদর) আসনের ধানের শীষ প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতে ফুলের তোড়া তুলে দিচ্ছেন জনপ্রতিনিধিরা।

যোগদানকারীরা হলেন: ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হেদায়েত আলী শাহ্ ফকির, ইউপি সদস্য মশিউর রহমান, মজিবুল হক, বিজয় চন্দ্র, আহাদ আলী, মনি বেগম, আঞ্জু আরা বেগম, মমতা বেগম ও মহম্মদ মজনু।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মীর সেলিম ফারুকের সভাপতিত্বে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান বাচ্চু, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, সদস্য সেফাউল জাহাঙ্গীর সেপু, মুক্তার হোসেন, প্রবীর গুহ রিন্টু, আনিসুর রহমান কোকোসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি শাহরিন ইসলাম চৌধুরী তুহিন তার বক্তব্যে বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বিএনপিকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনপ্রতিনিধিদের এই যোগদান তৃণমূলে দলকে আরও সুসংগঠিত করবে।”

যোগদানকারীরা জানান, বিগত দিনে যারা দায়িত্বে ছিলেন, তারা প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। তাই তারা জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের প্রত্যাশা পূরণ ও এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার জন্য বিএনপিতে যোগ দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত রবিবার (১১ জানুয়ারি) নীলফামারী জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পার্টি ছেড়ে তিনজন সাবেক ইউপি চেয়ারম্যানও আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। তারা হলেন: কুন্দপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাজাহান আলী চৌধুরী, চড়াইখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মানিক বসুনিয়া এবং খোকশাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশাফউদ্দৌলা সিদ্দিকী খোকন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here