মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি :
রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক পরিবার তাদের বসতবাড়ির ভিতর দিয়ে রাস্তা দাবীকে কেন্দ্র করে একের পর এক মিথ্যা মামলার মাধ্যমে হয়রানির অভিযোগ তুলেছে।
ভুক্তভোগী কৃষক আব্দুল ফাত্তার জানান, তিনি ১৯৯৯ সালে দলিল মূলে জমি গ্রহণের পর সেখানে ইটের ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছেন। সম্প্রতি তার প্রতিবেশী আব্দুর রশিদ এক জনের কাছ থেকে সোয়া শতক জমি দলিলভূক্ত করেন। বর্তমানে তিনি ফাত্তারের বসতবাড়ির ভিতর দিয়ে নিজের ব্যক্তিগত রাস্তা দাবী করছেন।
ফাত্তার অভিযোগ, তার রাজি না হওয়ায় প্রতিবেশী একের পর এক মিথ্যা মামলা দিয়ে তার এবং পরিবারের সদস্যদের হয়রানি করছেন। প্রথমে গ্রাম্য আদালত, পরে থানায় অভিযোগ দাখিলের মাধ্যমে তিনি ফাত্তারের ওপর চাপ সৃষ্টি করেছেন। সম্প্রতি তৃতীয়বারের মতো বিজ্ঞ আদালতে ফাত্তার, তার স্ত্রী ও ছেলের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ফাত্তার আরও বলেন, প্রতিবেশী আব্দুর রশিদ একজন সরকারি কর্মচারী এবং বিত্তশালী হওয়ায় গায়ের জোরে তাদের বসতবাড়ি ভাঙার চেষ্টা করছেন। ইতিমধ্যে তার লোকবল দিয়ে ফাত্তারের ঘরে ভাঙচুর চালানো হয়েছে এবং নানা ধরনের হুমকি দেওয়া হয়েছে। তিনি স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।
অভিযুক্ত আব্দুর রশিদ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, ফাত্তারের বাড়ির উত্তর দিকে তার ২০ শতক জমি রয়েছে। তিনি ওই জমিতে বাড়ি নির্মাণ করতে চান। সেই কারণে দলিল মূলে ১.৩০ একর (সোয়া শতক) জমি কিনেছেন। তবে অভিযোগ, ফাত্তার তার জমি বেদখল রেখেছেন।
স্থানীয় চেয়ারম্যান শাহজাহান মিয়া বলেন, বিষয়টি গ্রাম্য আদালতে সমাধানের চেষ্টা করেছি, কিন্তু এখনও কোনো সমাধান হয়নি। মামলার বিস্তারিত জানার জন্য তিনি সুপারিশ করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখুন।
এই বাংলা/এমএস
টপিক

