গোপালগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম সম্মেলন

0
125
গোপালগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম সম্মেলন অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জে গণভোটের সচেতনতা ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জেলা পর্যায়ের ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে আয়োজন করা হয়।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৮০০ ইমাম ও আলেম অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গণভোটের গুরুত্ব, নাগরিক দায়িত্ব ও সচেতন অংশগ্রহণের বার্তা ধর্মীয় নেতাদের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে আলোকপাত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন মাওলানা ইমরান হোসেন ও মাস্টারপাড়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সাইফুল ইসলাম কুরআন তিলাওয়াত করেন। স্বাগত বক্তব্য দেন গোপালগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু ওবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আশ্রাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান এবং জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম।

খতিব ও ইমামদের পক্ষ থেকে বক্তব্য দেন মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ, যারা ধর্মীয় নেতাদের মাধ্যমে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বলেন, “গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের সচেতনতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রাষ্ট্র ও সমাজের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দ সমাজে আস্থা ও নৈতিকতার প্রতীক হিসেবে গণভোটের ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা রাখতে পারেন।”

সম্মেলনের শেষে মডেল মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ মুফতী ওয়ালিউল্লাহ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here