মধুখালীতে যৌথ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0
123
মধুখালীতে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক / ছবি - এই বাংলা

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :


ফরিদপুরের মধুখালীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয় এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ভেল্লাকান্দি এলাকায় অভিযান পরিচালিত হয়। সেনা ক্যাম্প সূত্র জানায়, ওই এলাকায় মাদক লেনদেনের প্রস্তুতি চলছে—এমন তথ্যের ভিত্তিতে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং মধুখালী থানা পুলিশের সমন্বয়ে যৌথ দল দ্রুত অভিযান চালায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযানকালে মো. বাসির আহমেদ (৩৫) নামের এক ব্যক্তি আটক হন। তিনি ভেল্লাকান্দি গ্রামের মো. জমির মোল্লা-এর ছেলে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানানো হয়, অবৈধ মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সাধারণ জনগণকে প্রয়োজনীয় তথ্য দিয়ে মাদক নির্মূলে সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়েছে।

স্থানীয়রা মনে করছেন, এ ধরনের যৌথ অভিযান মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here