খাগড়াছড়িতে দু’প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, মাঠে থাকছেন ১১ জন

0
128
খাগড়াছড়িতে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে দুই প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করেন খেলাফত মজলিস বাংলাদেশের প্রার্থী আনোয়ার হোসেন মিয়াজি এবং স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ, এনসিপিসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে এনপিপি ছাড়া ১৫ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হলে ১৩ জনের মনোনয়ন বৈধ হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত থাকলেও এর মধ্যে দুইজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে খাগড়াছড়ি আসনে এখন মোট ১১ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।

নির্বাচনী কর্মকর্তারা জানান, পরবর্তী ধাপে প্রতীক বরাদ্দসহ নির্বাচনের অন্যান্য কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here