পিরোজপুরে গণভোটের প্রচারে জেলা প্রশাসনের উদ্যোগে বিশাল শিক্ষক সমাবেশ

0
166
পিরোজপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুরে গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশাল শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ শিক্ষকদের গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষকগণ জাতি গড়ার কারিগর। সমাজ পরিবর্তনের প্রতিটি ধাপে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য।” তিনি বলেন, আসন্ন গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসক জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে ‘অভিভাবক সমাবেশ’ ও ‘মা সমাবেশ’ আয়োজনের জন্য শিক্ষকদের প্রতি বিশেষ অনুরোধ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মা ও অভিভাবকদের মাধ্যমে গণভোটের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

সমাবেশে জেলার বিভিন্ন স্তরের শিক্ষা কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষক উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত শিক্ষকরা জেলা প্রশাসকের আহ্বানকে স্বাগত জানান এবং নিজ নিজ অবস্থান থেকে জনগণকে গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার অঙ্গীকার করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here