মিরসরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক গুরুতর আহত

0
503
সড়ক দুর্ঘটনা আহত সাংবাদিক আবদুল মান্নান রানা / ছবি - এই বাংলা

চট্টগ্রাম প্রতিনিধি :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর বাজারে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দৈনিক দেশ জনতা পত্রিকার উপজেলা প্রতিনিধি আবদুল মান্নান রানা গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনা ঘটে আজ সকাল ১১ টায়, যখন বিএসআরএমের স্ক্র্যাপবাহী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিরসরাই বাজার পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকটি তাকে ধাক্কা দিয়ে পিষে দেয়। এতে তার দুই পা মারাত্মকভাবে থেঁতলে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here