নাটোর আদালতের বাইরে জমি বিরোধে সংঘর্ষ, তিনজন আটক

0
374
নাটোরে আদালত চত্বরে বাদী- বিবাদী দুই পক্ষের মধ্যে সংঘর্ষ / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

নাটোর আদালত চত্বরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাদী ও বিবাদীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জানুয়ারি) মামলার হাজিরা শেষে উভয়পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা হাতাহাতিতে রূপ নেয়।

পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নাটোর পৌরসভার কান্দিভিটা এলাকার বাসিন্দা জামিলুর রহমানের লালপুর উপজেলার রামানন্দপুর এলাকায় ১২ দশমিক ৫ বিঘা জমি নিয়ে আশরাফুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে নাটোর এডিএম কোর্টে একটি মামলা চলমান রয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ অভিযান চালিয়ে উভয়পক্ষের তিনজন সদস্য—লিটন, জনি ও রানাকে আটক করেছে। আটককৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here