সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার বেকারি ও মিষ্টির দোকানকে জরিমানা

0
719
কৃষ্ণপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান / ছবি - এই বাংলা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন্নাহার নাঈমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় কয়েকটি বেকারি ও মিষ্টান্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভ্রাম্যমাণ আদালত আম্মাজান বেকারিকে ১০ হাজার টাকা, দোলা সুইটসকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ বেকারিকে ১৫ হাজার টাকা এবং এমএস বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ অভিযানে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, ভোক্তা অধিকার সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here