এলপিজি আমদানিতে বেসরকারি খাতকেও অনুমতি দেয়া হয়েছে: ফাওজুল কবির খান

এলপিজি আমদানিতে সরকার আসছে, বাজারের ভারসাম্য ও দাম নিয়ন্ত্রণে সহায়ক হবে

0
454
মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান / ছবি - এই বাংলা

হরিরামপুর প্রতিনিধি :

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিতে সরকার সরাসরি যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি জানান, বর্তমানে দেশের এলপিজি আমদানির প্রায় ৯৮ শতাংশই বেসরকারি খাতে হয়ে থাকে। তবে বাজারে ভারসাম্য রক্ষা ও মূল্য নিয়ন্ত্রণে সহায়তার লক্ষ্যে এখন থেকে সরকারও এলপিজি আমদানি করবে।

সোমবার বিকেলে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচারণায় ব্যবহৃত ‘ভোটের গাড়ি’র সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে এবং এ আমদানি সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে সম্পন্ন হবে। এতে বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং ভোক্তারা উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, সরকারের দায়িত্বের অংশ হিসেবেই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। এ বিষয়ে উদাসীন থাকলে তা দায়িত্বে অবহেলার শামিল হবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, নির্ধারিত সময়ের আগেই কেন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে—সেই বাস্তবতাও জনগণকে স্মরণে রাখতে হবে। তিনি উল্লেখ করেন, বহু প্রাণের আত্মত্যাগ ও অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে বর্তমান পরিবেশ সৃষ্টি হয়েছে।

নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কোনো দল বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। কেউ যদি নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভা ও কর্মসূচিতে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here