মিঠাপুকুরে শীতার্তদের পাশে দাঁড়ালো রোটারি ক্লাব ও হামিদা খাতুন ট্রাস্ট, কম্বল বিতরণ

0
369
রোটারি ক্লাব রংপুর সেন্ট্রাল ও আজিজার রহমান হামিদা খাতুন ট্রাস্টের যৌথ উদ্যোগে কম্বল বিতরণ / ছবি - এই বাংলা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি :


রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নের পশ্চিম গেনার পাড়ায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে রোটারি ক্লাব রংপুর সেন্ট্রাল ও আজিজার রহমান মন্ডল হামিদা খাতুন ট্রাস্ট।

শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সামাজিক ও মানবিক এই উদ্যোগ এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দ বয়ে এনেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে রোটারি ক্লাব রংপুর সেন্ট্রালের সভাপতি হারুন অর রশীদ, টিটু চৌধুরী ও সেক্রেটারি এমদাদ হোসেন বাবু উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। তারা বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো রোটারি ক্লাবের অন্যতম দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এছাড়াও হামিদা খাতুন ট্রাস্টের সভাপতি আজিজার রহমান মন্ডল ও সেলিম মন্ডলের তত্ত্বাবধানে এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

স্থানীয়রা জানান, “শীতের এই কঠিন সময়ে কম্বল পাওয়া আমাদের জন্য বড় সহায়তা হয়েছে। কম্বল পেয়ে আমরা খুব খুশি।” অন্যরা বলেন, “এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সহযোগিতার বার্তা ছড়িয়ে দেবে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here