খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

0
500
খাগড়াছড়ি জেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সহযোগিতায় এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে জেলা ও উপজেলার মোট ৫০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, নির্বাচনকালীন সাংবাদিকতা অত্যন্ত সংবেদনশীল ও দায়িত্বশীল একটি বিষয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বর্তমান সরকারের নির্বাচনী আইন, বিধি-বিধান ও নীতিমালা অনুসরণ করে কীভাবে দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে—এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা সে বিষয়ে স্পষ্ট ধারণা লাভ করবেন। তিনি অপ-সাংবাদিকতা পরিহার করে সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা মেইল অনলাইনের নির্বাহী সম্পাদক হারুন জামিল, পিআইবি’র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এবং আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. হুমায়ুন কবীর।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিআইবি পরিচালক (প্রশাসন) কাজী মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here