বাগাতিপাড়ায় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভাতাভোগীদের নিয়ে অবহিতকরণ সভা

0
159
নাটোরের বাগাতিপাড়ায় গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এ জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ভাতাভোগীদের নিয়ে অবহিতকরণ সভা ও লাইভ ভেরিফিকেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলার ৪ নম্বর দয়ারামপুর ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা, দয়ারামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক আশেক এসবি সাত্তার এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অনুপ চক্রবর্ত্তীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন, গণভোট-২০২৬ সফল করতে ভোটারদের সচেতনতা বাড়ানো, নির্বাচনকালীন আচরণবিধি মেনে চলা এবং নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here