পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর জেলা পুলিশের বার্ষিক কুচকাওয়াজ ও প্যারেড পরিদর্শন অনুষ্ঠান বুধবার সকাল ১০:৩০ টায় পিরোজপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী, পিপিএম।
বিশেষ অতিথি ছিলেন পুনাক (পুলিশ নারী কল্যাণ সমিতি) বরিশাল রেঞ্জের সভানেত্রী আফিয়া দিল ও ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট মনিরা সুলতানা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্যারেড পরিদর্শনের সময় ডিআইজি মহোদয় পুলিশ সদস্যদের দক্ষতা, শারীরিক ফিটনেস ও পোশাক ও সজ্জার মান পর্যবেক্ষণ করেন। এ সময় বিশেষ পারদর্শিতা প্রদর্শনকারী সদস্যদের পুরস্কৃত করা হয়।
ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম উপস্থিত কর্মকর্তা ও ফোর্সদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি পুলিশের শৃঙ্খলা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনগণের সাথে উত্তম আচরণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া প্যারেড শেষে পুলিশ লাইন্সের বিভিন্ন শাখা পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে পিরোজপুর জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, আরআই পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্য ও সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

