মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

0
152
‎মিরসরাইয়ে বরযাত্রী বাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে / ছবি - এই বাংলা

মিরসরাই, চট্টগ্রাম :


মিরসরাই উপজেলার বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বরযাত্রীবাহী হায়েস মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে ১ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। বরযাত্রী বাহী হায়েসটি শান্তিরহাট থেকে হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুরে একটি বিবাহ অনুষ্ঠানে যাচ্ছিল।

হঠাৎ সড়কের পাশে নামিয়ে দিয়ে চালক লাফ দিয়ে নেমে যান। গাড়িতে প্রায় ১৫ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই কনের নানী ফাতেমা বেগম (৫৫) নিহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা স্থানীয় বিএম হসপিটালে দেয়া হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দূর্ঘটনার সময় সড়কের পাশে থাকা ইদ্রিস মিয়া ও মোমিন মিয়ার বসতঘরও গাড়ি পড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শী শাহজাহান বলেন, “আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। দুটি হায়েস গাড়ি একসাথে আসছিল। কালো রঙের হায়েসটি সড়কের পাশে নামিয়ে দিয়ে চালক লাফ দিয়ে নেমে যায়। গাড়িটি অতিরিক্ত গতিতে ছিল। তাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সড়কের পাশে পড়ে।”

জোরারগঞ্জ থানার উপপরিদর্শক হাবিব জানান, “দূর্ঘটনার কথা আমরা জানতে পেয়েছি। ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here