বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরের জিকে পাইলট স্কুলে ক্লাসরুমে নাচের ভিডিও ভাইরাল, অভিভাবকদের মধ্যে উদ্বেগ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুমে নাচের ভিডিও ভাইরাল / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :

শেরপুরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি ক্লাসরুমে শিক্ষার্থীদের নাচানাচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায়—ক্লাসরুমের ভেতরে দুইজন ছাত্রী ও প্রায় ১০–১২ জন ছাত্র একসঙ্গে নাচছে। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে পড়ে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভিডিওটি প্রকাশের পর স্থানীয়দের পাশাপাশি অভিভাবকরাও তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। জেলার অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে এমন আচরণকে কেউই গ্রহণযোগ্য মনে করছেন না। অনেকেই বলছেন, শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বজায় রাখতে বিদ্যালয় কর্তৃপক্ষকে আরও কঠোর মনিটরিংয়ের আওতায় আনতে হবে।

অভিভাবকরাও উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা যেন পড়াশোনায় মনোযোগ হারিয়ে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে—সে জন্য কঠোর তদারকি প্রয়োজন।

এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা–সমালোচনা অব্যাহত রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর