নাসিরনগরে অচল হয়ে পড়েছে ১ ও ২ টাকার ধাতব মুদ্রা, ভোগান্তিতে সাধারণ মানুষ

0
317
নাসির নগরে অদৃশ্য কারণে অচল ধাতব মুদ্রা এক ও দুই টাকার কয়েন / ফাইল ফুটেজ

নাসির নগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :

অদৃশ্য কারণে ব্রাহ্মণবাড়ীয়া জেলার হাওর বেষ্টিত নাসির নগর উপজেলায় দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়েছে ১ ও ২ টাকার ধাতব মুদ্রা। ব্যাংক, ব্যবসায়ী, ভিক্ষুক—কেউই এখন এই মুদ্রা নিতে চান না। ফলে ক্রেতা–বিক্রেতা সবাইকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালের ৪ মার্চ বাংলাদেশে টাকার প্রচলন শুরু হয়। পরে ধাতব ১ টাকার কয়েন চালু হয় ১৯৭৫ সালে এবং ২ টাকার মুদ্রা ২০০৪ সালে। কিন্তু গত আট থেকে দশ বছর ধরে নাসির নগরসহ ব্রাহ্মণবাড়ীয়া জেলায় এই কয়েনগুলো একেবারেই অচল হয়ে আছে।

ব্যবসায়ীরা জানান, কেউ কয়েন নেয় না; ব্যাংকেও জমা দেওয়া যায় না। ফলে দোকানে খুচরা লেনদেনে বড় বিপাকে পড়ছেন তারা। ৪, ৯, ১৪, ২৯, ৩৪, ৪৯, ৯৯ টাকা বিল হলে বাকি রাখতে হয় বা লজেন্স দিয়ে সমন্বয় করতে হয়। ভিক্ষুকরাও কয়েন নিতে নারাজ।

এলাকাবাসী বলেন, ১ টাকা ও ২ টাকার কয়েন সচল করতে প্রশাসনের উদ্যোগ জরুরি। নইলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মুদ্রাগুলো একেবারেই অচেনা হয়ে যাবে।

ব্যবসায়ীদের অভিযোগ, ব্যাংক টাকা নিতে চায় না, ফলে কয়েন জমা রাখতেই হয়। অনেক কোম্পানির প্রতিনিধিও কয়েন নিচ্ছেন না। এতে কয়েন পুরোপুরি অচল হয়ে পড়েছে বলে জানান তারা।

ভুক্তভোগীরা দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here