শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

রাজশাহী শিশু বিকাশ কেন্দ্রে ডিসির শীতবস্ত্র বিতরণ

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

শুক্রবার (২৭ নভেম্বর) রাজশাহী শিশু বিকাশ কেন্দ্রে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি শীতবস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুর রোকন মাসুম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তা মঞ্জুরুল কাদির। এ ছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন রাকিবুল ইসলাম (রাকিব)।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “ইতিপূর্বে শিশু বিকাশ কেন্দ্র থেকে অনেক মেধাবী শিক্ষার্থী তাদের যোগ্যতার প্রমাণ রেখেছে। আমি চাই, তোমরাও তাদের অনুসরণ করে এগিয়ে যাও। তোমরা একা নও, আমি তোমাদের সঙ্গে আছি। বাংলাদেশ সরকারও তোমাদের পাশে আছে। তোমরা আগামীর সফলতার পথে এগিয়ে যাও। আমি তোমাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।”

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর