শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

হরগজে আন্তঃপাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২-০ গোলে জয়ী কলেজ একাদশ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অনুষ্ঠিত আন্তঃপাড়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলায় ২-০ গোলে জয় পেয়েছে কলেজ একাদশ।

শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) উপজেলার হরগজ নদীর উত্তর পাড়ে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

‘দ্য ইয়াং সোসাইটি ক্লাব, হরগজ’-এর আয়োজনে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে প্রতিপক্ষ দলকে ২-০ গোলে পরাজিত করে কলেজ একাদশ।

টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. মনোয়ার হোসেন টিটু। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কান্দাপাড়া মজিবর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (বিএসসি) মোহাম্মদ আলী জিন্নাহ।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে মনোনীত ছিলেন সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোশাররফ হোসেন চাঁনশাহ্। তবে বিশেষ প্রয়োজনে তিনি দেশের বাইরে থাকায় তাঁর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর ছোট চাচা আতাউর রহমান আতা এবং কেন্দ্রীয় সাইবার ফোর্সের সহ-ত্রাণবিষয়ক সম্পাদক রাসেল আহমেদ।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি শাকির আহমেদ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ছালাম রেজা, দপ্তর সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক জিন্নত আলী, বালিয়াটি ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজাউল করিম এবং প্রধান অতিথির ছোট ভাই সোহাগ আহমেদ।

খেলাকে কেন্দ্র করে হরগজ নদীর উত্তর পাড়ে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথির ছোট চাচা আতাউর রহমান আতা।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর