মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাংকিং ২০২৬-এ দেশের সেরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) / ছবি - সংগৃহীত

বিশেষ প্রতিনিধি :

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং: সাসটেইনেবিলিটি ২০২৬–এ অর্জন করেছে ঐতিহাসিক সাফল্য। মঙ্গলবার প্রকাশিত বৈশ্বিক মূল্যায়নে ডিআইইউ বাংলাদেশের মধ্যে প্রথম, এশিয়ার মধ্যে ১১২তম এবং বিশ্বের ২০০২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪৮৪তম স্থান লাভ করেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সাসটেইনেবিলিটিতে ডিআইইউ-এর মোট স্কোর ৬৯.৫, যা দেশের উচ্চশিক্ষায় টেকসই উন্নয়নচর্চায় নতুন মানদণ্ড স্থাপন করেছে।
কিউএস এই র‍্যাংকিং মূল্যায়ন করে তিনটি সূচকে—Environmental Impact, Social Impact এবং Governance।

এই সূচকগুলোতে ডিআইইউ–এর ধারাবাহিক অগ্রগতি প্রমাণ করে যে প্রতিষ্ঠানটি আধুনিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি পরিবেশগত দায়িত্বশীলতা, সামাজিক প্রভাব, সুশাসন, গবেষণা, নবায়নযোগ্য শক্তি ব্যবহার, কার্বন-ফুটপ্রিন্ট কমানো এবং ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সহযোগিতায় বিশ্বমান অর্জন করেছে।

ডিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, “টেকসই উন্নয়নই ভবিষ্যতের নেতৃত্ব দেবে। শুরু থেকেই আমরা শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক নীতিমালা সাসটেইনেবিলিটির সঙ্গে সামঞ্জস্য রেখে চালিয়ে আসছি। দেশের সেরা অবস্থান আমাদের দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট প্রমাণ।”

উপাচার্য প্রফেসর ড. এম আর কবীর বলেন, “এ অর্জন শুধু র‍্যাংকিং নয়; বরং একটি টেকসই পৃথিবী গড়ার অঙ্গীকারের আন্তর্জাতিক স্বীকৃতি।”

ডিআইইউ এই সাফল্যের জন্য শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, অ্যালামনাই, প্রশাসনিক কর্মকর্তা ও অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানায়, ভবিষ্যতে গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা, সাসটেইনেবল ক্যাম্পাস ডেভেলপমেন্টসহ আরও নানা উদ্যোগের মাধ্যমে তারা অগ্রযাত্রা অব্যাহত রাখবে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর