মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

উচ্চশিক্ষাকে বিশ্বমানের করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়: ভিসি

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড সিলেবাস হালনাগাদ কর্মশালা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

গাজীপুর প্রতিনিধি :

উচ্চ শিক্ষাকে বিশ্বমানের ও কর্মমুখী করতে জাতীয় বিশ্ববিদ্যালয় ধারাবাহিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা ও দক্ষ মানবসম্পদ তৈরিতে সিলেবাস সময়োপযোগী করা এখন অত্যন্ত জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর)–এর শহীদ শাদাত আলী কনফারেন্স রুমে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত এক বছর মেয়াদী বিএড শিক্ষাক্রম সংশোধন ও পরিমার্জন বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

ভিসি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে আইসিটি ও ইংরেজি কোর্স বাধ্যতামূলক করেছে। বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের উন্নত শিক্ষা অর্জনের সুযোগ তৈরি করা হচ্ছে।

তিনি আরও বলেন, সারাদেশে আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০ লাখ শিক্ষার্থীকে আধুনিক, গুণগতমানসম্পন্ন ও কর্মমুখী শিক্ষা দিতে বিএড ও এমএড ডিগ্রিধারী শিক্ষকরা বড় ভূমিকা রাখবেন। নতুন সিলেবাস সহজভাবে শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে পারলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হবে।

বিএড সিলেবাস সংস্কারের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর-এর সহায়তা কামনা করে ভিসি বলেন, “আইইআর থেকে সিলেবাস হালনাগাদ করে দিলেই তা আমরা দ্রুত কার্যকর করবো।”

আইইআর–এর ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় আইইআর–এর শিক্ষক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রতিনিধি, বিভিন্ন টিচার্স ট্রেইনিং কলেজের শিক্ষক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অংশ নেন।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর