শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

বেগম জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অধ্যক্ষ আলমগীর হোসেন

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
পিরোজপুরে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর জেলা বিএনপি আয়োজিত দোয়া ও আলোচনা সভায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।

অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ-সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ, সাধারণ মানুষ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রধান বক্তা অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী, আবেগাপ্লুত হয়ে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “আমি বাবা হারিয়েছি, মা হারিয়েছি। নেত্রীকে মা মতো শ্রদ্ধা ও ভালোবাসতাম। আজ তাঁকে হারিয়ে মনে হচ্ছে এই দুনিয়াতে আর কেউ রইল না।” কথার মধ্যেই তিনি কান্নায় ভেঙে পড়েন, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যেও শোকের ছায়া নেমে আনে।

তিনি আরও উল্লেখ করেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের কল্যাণে নিবেদিত প্রাণ। তাঁর মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হয়েছে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।” এছাড়াও তিনি মরহুমার শোকসন্তপ্ত পরিবার এবং বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর