নারায়নগন্জ প্রতিনিধি :
সত্য, সাহস ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চায় দুই দশক পূর্ণ করায় সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (পহেলা জানুয়ারি) ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধানের সভাপতিত্বে এবং সেক্রেটারি কামরুজ্জামান রানা ও সাবেক সাধারণ সম্পাদক হাজী শফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আলোচনা সভার সূচনায় সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের সাংবাদিক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে। উপজেলার উন্নয়ন, জনদুর্ভোগ, সামাজিক সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরতে ক্লাবের সাংবাদিকরা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। সত্য প্রকাশে আপসহীন অবস্থানই এই সংগঠনের প্রধান শক্তি বলে মন্তব্য করেন তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশের শান্তি, সাংবাদিকদের নিরাপত্তা এবং সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ছয়হিস্যা মারকাজুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল শাখাওয়াত আব্দুল্লাহ।
উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠিত সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব দীর্ঘ ২০ বছর ধরে জনস্বার্থে সংবাদ পরিবেশন ও সত্য প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ইত্তেফাক, যুগান্তর, নয়াদিগন্ত, চ্যানেল আই, এশিয়ান টিভি, ইনকিলাব, সমকাল, আমাদের সময়, দেশ রূপান্তর, বাংলাদেশ প্রতিদিন, কালবেলা, বিজনেস বাংলাদেশ, ভোরের পাতা, আমাদের কণ্ঠ, দ্য ডেইলি ট্রাইব্যুনাল, খবরের কাগজ, দৈনিক করতোয়া, কে টিভি, ভোরের চেতনা, মুক্ত খবর, দৈনিক অধিকরণ, দৈনিক সূর্যোদয়, এই বাংলা, নতুন সময়সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা।
এই বাংলা/এমএস
টপিক

