নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
গণতন্ত্রের মা ও আপসহীন দেশনেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টাঙ্গাইলের নাগরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে নাগরপুর উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, প্রচার সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সদর ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
মাওলানা মোহাম্মদ আবুল হাসান দোয়া মাহফিল পরিচালনা করেন। এ সময় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

