
খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলা ও উপজেলার সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে খাগড়াছড়ি শহরে প্রবীণ চন্দ্র চাকমার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় খাগড়াছড়ি জেলা ছাড়াও পানছড়ি ও মানিকছড়ি উপজেলার সনাতনী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অশোক মজুমদার, সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নির্মল দাশ, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাধন চন্দ্র পাল, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক বাবুল দেওয়ানজী, খাগড়াছড়ি জেলা পূজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক এবং পানছড়ি উপজেলার লোকনাথ মন্দিরের সভাপতি সমীর কান্তি সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক অধিকার, এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। নেতৃবৃন্দ শান্তিপূর্ণ সহাবস্থান ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
