রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলায় মৎস্যজীবী দলের মাছ অবমুক্ত

ভোলা প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় মাছ অবমুক্তকরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ভোলা জেলা শাখা।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে ভোলা জেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। কর্মসূচিতে জেলা বিএনপি ও মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. গোলাম নবী আলমগীর, সদস্যসচিব রায়সুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ ট্রুম্যান ও এনামুল হক মাস্টারসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

এ ছাড়া জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইউসুফ হোসেন লিটন, সদস্যসচিব সাব্বির আলম চৌধুরী, সদর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. মাসুদুর রহমান, সদস্যসচিব ইমন হোসেনসহ পৌর মৎস্যজীবী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বাড়ানো জরুরি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনকল্যাণমূলক এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর