কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ ও দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলুর দিকনির্দেশনায় উপজেলা বিএনপির উদ্যোগে এ মিছিল বের করা হয়।
মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের রাজিয়া কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহাম্মদ আলী রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান ফারুক, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নাজমুল হক স্বাধীন, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব মো. নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা, যুবদলের সাবেক সদস্যসচিব মো. রফিকুল ইসলাম দ্বীপন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান লাভলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. সাদিকুর রহমান সাদিক, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্যসচিব মো. শহিদুল ইসলাম মনিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা স্থানীয় সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলুর নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যতের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
এই বাংলা/এমএস