মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

ঝালকাঠিতে এ প্লাস ও এ প্রাপ্ত শিক্ষার্থীদের বিএনপি নেতার সংবর্ধনা

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
এইচএসসি ও আলিম কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুরে এইচএসসি ও আলিম শ্রেণীর এ প্লাস ও এ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ নভেম্বর সোমবার সকাল ১১ টায় রাজাপুর কাঠালিয়া সড়কের বাইপাস মোড়ে আয়োজিত এই অনুষ্ঠানে ১৭টি কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন সংবিধান সংস্কার কমিটির সদস্য ও বিএনপি নেতা ব্যারিস্টার মঈন ফিরোজী এবং সাবরিনা সামাদ ফিরোজী। অনুষ্ঠানে রাজাপুর ও কাঠালিয়া উপজেলার ১৫৮ জন শিক্ষার্থী অংশ নেন, যাদের মধ্যে ৫৯ জন ছেলে এবং ৯৯ জন মেয়ে ছিলেন।

প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত কৃতি শিক্ষার্থীদের সাথে শিক্ষা ও পড়াশোনার মান উন্নয়ন নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মঈন ফিরোজী। বিশেষ অতিথি ছিলেন ফৌজিয়া সামাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবরিনা সামাদ ফিরোজী। এছাড়া অনুষ্ঠানে নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, ঝালকাঠি জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্কাস শিকদারসহ নানা বিশেষ ব্যক্তি উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ রাজাপুর ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি মো. শাকিল এবং সাধারণ সম্পাদক রাশেদ কামাল।

অনুষ্ঠান শেষে ফৌজিয়া সামাদ ফাউন্ডেশনের চেয়ারম্যানের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এমন আয়োজনে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করতে প্রেরণা পেয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর