শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

গাজীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র দাখিল

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
গাজীপুর-৩ এ দাড়িপাল্লা প্রতীকে জামায়াতের ড. জাহাঙ্গীর আলমের মনোনয়ন জমা / ছবি - এই বাংলা

স্টাফ রিপোর্টার :

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গাজীপুর-৩ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও গাজীপুর জেলা জামায়াতের আমীর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার দুপুর ২টায় তিনি গাজীপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব আহমেদের কার্যালয়ে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় পুরো প্রক্রিয়াজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মনোনয়ন দাখিলকালে গাজীপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীদের পাশাপাশি এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফতে মজলিশ বাংলাদেশের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা প্রার্থীর প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেন।

মনোনয়নপত্র দাখিল শেষে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, দেশে যে আধিপত্যবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠেছে, জামায়াতে ইসলামী সেই ঐক্যের ধারাবাহিকতায় ভবিষ্যৎ রাজনৈতিক পথচলায় এগিয়ে যেতে চায়।

তিনি আরও বলেন, দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে। জনগণের প্রকৃত মতামত সঠিকভাবে প্রতিফলিত হলে দেশ ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্রের পথে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ড. জাহাঙ্গীর আলম বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই দেশের রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব। এ বিশ্বাস থেকেই জামায়াতে ইসলামী নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে বলেও জানান তিনি।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর