শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

খাগড়াছড়ি আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন আব্দুল ওয়াদুদ ভূঁইয়া

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জমা / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

 

খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

মনোনয়ন দাখিলের শেষ দিনে দুপুর আনুমানিক ২টার দিকে তিনি খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ধানের শীষ প্রতীক নিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, নির্বাচিত হলে পার্বত্য এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, পর্যটনবান্ধব খাগড়াছড়ি গড়ে তোলা, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি তার অগ্রাধিকার পাবে।

তিনি আরও বলেন, “ধানের শীষ বিজয়ী হলে খাগড়াছড়ি শান্তি, উন্নয়ন ও কর্মসংস্থানের একটি আদর্শ অঞ্চলে পরিণত হবে”—এ বিষয়ে তিনি জনগণের ওপর আস্থা প্রকাশ করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ কুমার চাকমা ও ক্ষেত্র মোহন ত্রিপুরা, সাধারণ সম্পাদক এম এন আফসার, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব রাজাসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর