রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

অকারণে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে নীলফামারীতে ডিসি অফিস ঘেরাও

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
নীলফামারীতে ইপিজেডের শ্রমিকদের ডিসি অফিস ঘেরাও / ছবি - এই বাংলা প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি :

অকারণে শ্রমিক ছাঁটাই, ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল এবং কর্মস্থলে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে ডিসি অফিস ঘেরাও করেছেন নীলফামারীর উত্তরা ইপিজেডের সনিক বাংলাদেশ লিমিটেড কারখানার শ্রমিকরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে কয়েকশ শ্রমিক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে অবস্থান নেন।

সমাবেশে বক্তব্য দেন শ্রমিক মোহাইমিনুল ইসলাম, রশিদুল ইসলাম, হাবিবুর রহমান, শিমু আক্তার, নাছরিন বেগম, নুর জাহান প্রমুখ। বক্তারা অভিযোগ করেন—মালিকপক্ষ ২৬ দফা যৌক্তিক দাবি মেনে নেওয়া সত্ত্বেও কারখানার কয়েকজন বাঙালি ঊর্ধতন কর্মকর্তা এসব দাবি বাস্তবায়নে বাধা দিচ্ছেন।

তারা আরও জানান, কোনো কারণ ছাড়াই শ্রমিক ছাঁটাই করা হচ্ছে, অসুস্থতার জন্য ছুটি দেওয়া হয় না এবং ওভারটাইম করেও শ্রমিকরা তাদের প্রাপ্য টাকা পাচ্ছেন না।

শ্রমিকরা বলেন, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। পরে শ্রমিকনেতাদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে দাবি তুলে ধরেন।

পরে দাবি সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা দিয়ে শ্রমিকরা ডিসি অফিস প্রাঙ্গণ ত্যাগ করেন।

উল্লেখ্য, একই দাবিতে গত তিন দিন ধরে সনিক বাংলাদেশ লিমিটেড কারখানা গেটে অবস্থান কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর