বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

ভালুকা পৌর ছাত্রদল নেতার কার্যালয়ে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতির তদন্ত শুরু

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
ভালুকা পৌর ছাত্রদলের সদস্য সচিব আদি খান শাকিলের অফিসে ভয়াবহ আগুন / ছবি - এই বাংলা

ময়মনসিংহ প্রদিনিধি :

ময়মনসিংহের ভালুকা পৌর ছাত্রদলের সদস্য সচিব আদি খান শাকিলের কার্যালয়ে রোববার সকালে আকস্মিকভাবে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে কার্যালয়ের ভেতরে থাকা কিছু আসবাব ও গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অগ্নিকাণ্ডের ফলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাও ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভাতে সহযোগিতা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে নিরাপত্তা নিশ্চিত করে।

এদিকে, আগুনের প্রকৃত কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে পুলিশ তদন্ত শুরু করেছে। কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও শোকের আবহ তৈরি হয়েছে।

এই সম্পর্কিত আরো খবর