ষড়যন্ত্র করে কেউ বিএনপির বিজয় ঠেকাতে পারবে না: দুলু

0
168
তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয়ের প্রত্যাশা , নাটোরে নির্বাচনী প্রচারে দুলু / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বেই আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে এবং দলটি সরকার গঠন করবে। তিনি দাবি করেন, কোনো ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রা থামাতে পারবে না।

রোববার নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারকালে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দুলু বলেন, আগামী নির্বাচনে বিএনপি এককভাবে উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যাবে। সরকার গঠনের পর তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পথসভায় আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনসহ দলীয় নেতাকর্মীরা।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অ্যাডভোকেট দুলু মাধনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভা ও সমাবেশে অংশ নেন। পাশাপাশি পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here