নাসিরনগরে বিএনপি প্রার্থী এম এ হান্নানের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত

0
155
নাসিরনগর, চাপরতলায় এম এ হান্নানের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নে ধানের শীষ প্রতীকে এম এ হান্নানের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে চাপরতলা কামরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হক সভাপতিত্ব করেন এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল সঞ্চালনা করেন।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহবান জানান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এম বশির উদ্দিন তুহিন। বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বশির উদ্দিন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আরাফাত উল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সিনিয়র সহ সভাপতি ওমরাও খানঁ, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, প্রচার সম্পাদক আলী আজগর, সহ-দপ্তর সম্পাদক আব্বাস মিয়া, গোকর্ণ ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শাহিন।

এছাড়া উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের সেন্টু, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মাহমুদসহ হাজার হাজার নেতা কর্মী সমর্থক  উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here