নাটোর প্রতিনিধি :
নাটোর-১ আসনে সংখ্যালঘু ও একটি রাজনৈতিক দলের সমর্থিত ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী তাইফুল ইসলাম টিপু।
শনিবার বিকেলে উপজেলার গোপালপুর এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
টিপু দাবি করেন, একটি দলের প্রার্থীর সমর্থকরা সংখ্যালঘু ভোটারদের পাশাপাশি তার সমর্থকদেরও ভয়ভীতি প্রদর্শন করছে। ভোট না দিলে কিংবা ভোটকেন্দ্রে না গেলে ক্ষতির আশঙ্কা তৈরি করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি বলেন, এ ধরনের হুমকি নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি আরও কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার কথাও তিনি জোর দিয়ে বলেন।
এই বাংলা/এমএস
টপিক

