নাটোরের হরিশপুরে শিশির পরিবহনের একটি বাসের চাপায় দুইজন নিহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে হরিশপুর ১ নম্বর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বড় হরিশপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের হাসান আলীর ছেলে সাইদ (৪৫) এবং জয়নগর পূর্বপাড়ার জমশেদের ছেলে সাব্বির (২৩)।
নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। বাসটির চালককে আটকের জন্য অভিযান চলছে।
এই বাংলা/এমএস