নীলফামারীর ডিমলায় বাড়ির পাশে মাটি কাটার ফলে সৃষ্টি হওয়া গর্তের পানিতে পড়ে নাভান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার খগাখড়িবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাভান ওই গ্রামের মো. রাসেল ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে বাড়ির পাশে মাটি কাটার কারণে একটি ছোট গর্তের সৃষ্টি হয়। পরে ওই গর্তে বৃষ্টির পানি জমে ছিল। বৃহস্পতিবার পরিবারের সদস্যদের অজান্তে কোনো একসময় শিশু নাভান গর্তের পানিতে পড়ে যায়।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনায় ডিমলা থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বাড়ির আশপাশে এ ধরনের খোলা গর্ত ও জমে থাকা পানি শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে খোলা গর্তগুলো দ্রুত ভরাট করা অথবা নিরাপদভাবে ঘিরে রাখার দাবি জানিয়েছেন তারা।
এই বাংলা/এমএস